দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিলিয়ান এমবাপ্পের নেওয়া পেনাল্টি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দিয়ে ফ্রান্সকে এগিয়ে যেতে দেননি মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।
ম্যাচের ২৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পান ফরাসি অধিনায়ক এমবাপ্পে। তবে তার তুলনামূলক দুর্বল শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন বুনু।
এর আগে ২৬তম মিনিটে দ্রুত প্রতি-আক্রমণে বল নিয়ে মরক্কোর রক্ষণভাগে ঢুকে পড়েন এমবাপ্পে। তাকে থামাতে গিয়ে ফাউল করেন নুসাইর মাজরাউয়ি। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান ম্যাচের রেফারি।
তবে সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। ফলে ম্যাচে প্রথম গোলের অপেক্ষায়ই থাকতে হয় ফ্রান্সকে।
জে আই